HomeTop1যশোরে স্প্রে করে অচেতন, ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

যশোরে স্প্রে করে অচেতন, ৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

যশোর অফিস।। যশোরে স্প্রে করে অচেতন করে আজমল হোসেন (৬০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আজমল হোসেন যশোর শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত শেখ আব্দুর রহমানের ছেলে। তিনি নীলগঞ্জের সুবল সাহার একটি মিলের ম্যানেজার হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বকেয়া টাকা আদায়ের জন্য মিল থেকে বের হন আজমল হোসেন। পরে দুপুর ২টার দিকে নতুনহাট এলাকায় মহাসড়কের পাশে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে, দুর্বৃত্তরা স্প্রে করে তাঁকে অচেতন করে সঙ্গে থাকা ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

স্থানীয়রা তাঁকে চিনতে পেরে মিলমালিককে খবর দেন। পরে মিলের লোকজন ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে আজমল হোসেন হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments