HomeTop1বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

বেনাপোলে বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

যশোর প্রতিনিধি।। যশোরের বেনাপোল পোর্ট এলাকায় বাড়ি নির্মাণ করতে গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন প্রবাসফেরত ব্যবসায়ী মো. হযরত আলী (৬৭)। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পিস্তল, রামদা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা, হত্যাচেষ্টা এবং জমি দখলের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর। এ ঘটনায় আদালতে মামলা করেও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।

মামলার আরজিতে উল্লেখ করা হয়, গত ৬ সেপ্টেম্বর সকালে বাড়ি নির্মাণের কাজ চলাকালে অভিযুক্ত ব্যক্তিরা সেখানে হামলা চালান। এতে হযরত আলীসহ কয়েকজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় এবং পরিবারের জমিজমা দখলের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে আসামি করে বেনাপোল পোর্ট আমলি আদালতে মামলা করেছেন হযরত আলী। তবে মামলা করার পরও পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি তাঁদের।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments