HomeTop1কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৩৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (১৮ অক্টোবর) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এ তথ্য নিশ্চিত করেন। তিনি ঘটনাটিকে শান্তিকালীন সময়ে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য অন্যতম ভয়াবহ বিপর্যয় হিসেবে বর্ণনা করেন।

আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ জানান, আহতদের প্রদেশের চারটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের সবার অবস্থান নিশ্চিত করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে এডমন্টন শহর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওয়েনরাইট সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ এলাকায় আগুন লাগে। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে আগুনের খবর পায় কর্তৃপক্ষ। পরে প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং প্রশিক্ষণ এলাকার সীমানা ছাড়িয়ে যায়।

মেজর জেনারেল এল ডব্লিউ রাটল্যান্ড জানান, অস্বাভাবিক জোরালো বাতাসে আগুন দ্রুত দিক পরিবর্তন করে ঘাঁটির প্রশাসনিক এলাকার দিকে ছড়িয়ে পড়ে। মাত্র ৩০ থেকে ৬০ সেকেন্ডে আগুন এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, যা ছিল অস্বাভাবিক।

আগুন নিয়ন্ত্রণে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক উদ্ধারকর্মীরাও সারা রাত কাজ করেন। আহতদের সহায়তায় এডমন্টন ও সাসকাটুন থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

ঘটনার তদন্ত করছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সামরিক ও বেসামরিক কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

প্রধানমন্ত্রী কার্নি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সহায়তার আশ্বাস দিয়েছেন। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে বলেও জানান তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments