HomeTop1চৌগাছায় মশার কয়েলের আগুনে পুড়ে গরু মারা গেছে

চৌগাছায় মশার কয়েলের আগুনে পুড়ে গরু মারা গেছে

চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছায় মশার কয়েল থেকে লাগা আগুনে একটি গোয়ালঘর পুড়ে গেছে। এতে একটি গরু মারা গেছে এবং ৭০টি কবুতর পুড়ে গেছে। এ ছাড়া গোয়ালঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

বুধবার (১৪ অক্টোবর) ভোররাতে চৌগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাঁনপুর গ্রামে হাসেম আলী (৬৫) নামের এক ব্যক্তির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, গরু ও কবুতরকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে গোয়ালঘরে মশার কয়েল জ্বালিয়ে রাখা হয়েছিল। কয়েল থেকে গোয়ালঘরে থাকা শুকনো খড়িতে আগুন লাগে। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই একটি গরু ও ৭০টি কবুতর আগুনে পুড়ে যায়। গোয়ালঘরে থাকা অন্যান্য জিনিসপত্রও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত হাসেম আলী জানান, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে শুকনো খড়িতে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments