বেনাপোল প্রতিনিধি:যশোরের শার্শা উপজেলার উলাসী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য কদর আলী মে ম্বার আর নেই। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঈশার নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় শার্শা উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন
কদর আলী মেম্বারের মৃত্যুতে উলাসী ইউনিয়নসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শার্শা উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
দলীয় নেতাকর্মীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

