HomeTopযশোরে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস পালিত, গুরুত্ব পেল ডায়াবেটিক ফুট

যশোরে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস পালিত, গুরুত্ব পেল ডায়াবেটিক ফুট

যশোর প্রতিনিধি:“সম্মিলিত প্রচেষ্টায় পায়ের সু-স্বাস্থ্য নিশ্চিত করে বিশ্বকে এগিয়ে রাখি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস-২০২৬ পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা ও ডা. মো. রবিউল ইসলাম তুহিন।

বাংলাদেশ পডিয়াট্রি সোসাইটির যুগ্ম সম্পাদক, সহযোগী অধ্যাপক ও ডায়াবেটিক ফুট সার্জন ডা. আব্দুল্লাহ আল গাদ্দাফী (রানা) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া ডা. মেসবাহ-উর-রহমান, ডা. মো. ফারুক ইশতিয়াক পরাগসহ বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পায়ের সুস্থতা মানুষের সামগ্রিক সুস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পায়ে নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। এসব জটিলতা প্রতিরোধে নিয়মিত পা পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো চিকিৎসা গ্রহণ জরুরি।

তারা বলেন, পায়ের বিভিন্ন রোগ ও ডায়াবেটিক ফুট সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে এ বিষয়ে বিশেষায়িত চিকিৎসাসেবা আরও সহজলভ্য করা প্রয়োজন।

আরজে ডায়াবেটিক ফুট অ্যান্ড ভাইটাল কেয়ার হাসপাতাল ও ইনসেপ্টার সার্বিক সহযোগিতায় আন্তর্জাতিক পা-চিকিৎসা দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments