HomeTopদুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সমন্বয়ের আহ্বান যশোর পুলিশ সুপারের

দুর্গাপূজায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সমন্বয়ের আহ্বান যশোর পুলিশ সুপারের

যশোর প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে যশোরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন এবং জেলার সব থানার অফিসার ইনচার্জরা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পূজা যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে যেকোনো সমস্যা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে দ্রুত পুলিশকে অবহিত করার পরামর্শ দেন।

সভায় পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments