HomeTop1প্রেস ক্লাব যশোরের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে যুবদল সভাপতির শুভেচ্ছা

প্রেস ক্লাব যশোরের নবনির্বাচিত সাধারণ সম্পাদককে যুবদল সভাপতির শুভেচ্ছা

যশোর প্রতিনিধি:প্রেস ক্লাব যশোরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নূর ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে প্রেস ক্লাব যশোরের তৃতীয় তলায় সাধারণ সম্পাদকের কার্যালয়ে গিয়ে নূর ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

সাক্ষাৎকালে প্রেস ক্লাব যশোরের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত দক্ষতা, মান ও মর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় প্রেস ক্লাব যশোরের উন্নয়নে যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন এম তমাল আহমেদ। পাশাপাশি ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

সৌজন্য সাক্ষাৎকালে এম তমাল আহমেদ প্রেস ক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments