HomeTop1কেশবপুরে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটক, পালিয়েছে আরও ৩ জন

কেশবপুরে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটক, পালিয়েছে আরও ৩ জন

যশোরের কেশবপুরে অচেতন করার ওষুধ ও তালা কাটার সরঞ্জামসহ আক্তারুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হাসানপুর ইউনিয়নের রেজাকাটি গ্রামে তাকে আটক করা হয়।

আটক আক্তারুল ইসলামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত। এ সময় তার সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে যায় বলে তারা জানান।

গ্রামবাসীরা জানান, সম্প্রতি কেশবপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে মানুষকে অচেতন করে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী লুটের কয়েকটি ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় রেজাকাটি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে তালা ও গেট কাটার বিভিন্ন সরঞ্জাম এবং অচেতন করার ওষুধ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

আটক ব্যক্তিকে পরে কেশবপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments