HomeTop1যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

যশোরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে বিল্লাল হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে যশোর কোতোয়ালি থানার পুলেরহাট তফসিডাঙ্গা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন কেশবপুর উপজেলার ত্রিমোহনী এলাকার মির্জানগর গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিল্লাল হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যশোরের দিকে আসছিলেন। তফসিডাঙ্গা মাদ্রাসার সামনে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর পড়ে যান। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments