HomeTop1যশোর চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

যশোর চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

যশোরের চৌগাছায় বৈধ কাগজপত্র ছাড়া অন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবহার করে নিজ প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে যশোর-চৌগাছা সড়কের মল্লিকবাড়ি মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব হাসান।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ী হলেন রানা স্টোরের মালিক মো. নাজমুল কবির (৫৫)। তাঁর বাড়ি চৌগাছা উপজেলার সিংহঝুলী গ্রামে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ব্যবসার বৈধ কাগজপত্র ছাড়াই অন্য প্রতিষ্ঠানের ব্র্যান্ডের প্যাকেট ব্যবহার করে নিজের দোকানে উৎপাদিত পণ্য বিক্রি ও বাজারজাত করার অভিযোগে তাঁর দোকান ও গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযানে চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন, সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম হোসেন ও চৌগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments