HomeTop1যশোরে তিন ঘণ্টার বিশেষ তল্লাশি অভিযান, জব্দ ২৫ মোটরসাইকেল

যশোরে তিন ঘণ্টার বিশেষ তল্লাশি অভিযান, জব্দ ২৫ মোটরসাইকেল

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে যশোরে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। রোববার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।

অভিযান শেষে রাত ৮টার দিকে যশোর শহরের মনিহার এলাকায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম।

তিনি জানান, জেলার ৯টি থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে বিভিন্ন স্থানে ৪৩টি চেকপোস্ট বসানো হয়। এসব চেকপোস্টে এক হাজারের বেশি মোটরসাইকেল ও প্রাইভেটকার তল্লাশি করা হয়েছে।

এ সময় যশোর শহরে ট্রাফিক পুলিশ চারটি মামলা করে এবং ২৫টি মোটরসাইকেল জব্দ করে।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং নির্মূল এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments