HomeTop1যশোরের চৌগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

যশোরের চৌগাছায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ফুলসারা ইউনিয়নের ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—কাশেমপুর ইউনিয়নের রয়লাপুর গ্রামের আসাদুজ্জামান শান্তর ছেলে মাহমুদুল হাসান (২) এবং ফুলসারা ইউনিয়নের ঢালীপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে আবু হুরাইরা (২)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে দুই শিশু বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে মাহমুদুল হাসানকে পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যরা উদ্ধার করেন। কিছুক্ষণ পর আবু হুরাইরাকেও পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

অচেতন অবস্থায় দুই শিশুকে দ্রুত চৌগাছার ডা. আনিসুজ্জামান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৫টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments