HomeTop1যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেড দেওয়ার কথা বলে টাকা দাবি, আটক ১

যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেড দেওয়ার কথা বলে টাকা দাবি, আটক ১

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীকে বেড দেওয়ার কথা বলে ১ হাজার ৫০০ টাকা দাবি করার অভিযোগে রিফাত হাসান সজল (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তৃতীয় তলার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটক রিফাত হাসান সজল যশোর শহরতলির ঝুমঝুমপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি মনিহার এলাকার ‘রাসেল এন্টারপ্রাইজ’ নামের একটি ফলের দোকানে কর্মরত বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, মথুরাপুর সাতমাইল এলাকার বাবুল মোল্লার স্ত্রী সালেহা বেগম (৪৫) গ্যাস্ট্রোলজি সমস্যার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন। তিনি ৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। এ সময় রিফাত হাসান সজল রোগীদের বেড পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর কাছে ১ হাজার ৫০০ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের জানানো হলে তাঁরা রিফাতকে আটক করেন। পরে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এএসআই শফিকুল তাঁকে থানায় নিয়ে যান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments