HomeTop1যুদ্ধ বন্ধে ৭ দিনের প্রস্তাব ইরানের, খুলবে হরমুজ

যুদ্ধ বন্ধে ৭ দিনের প্রস্তাব ইরানের, খুলবে হরমুজ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের কর্ম-পরিকল্পনার প্রস্তাব দিয়েছে ইরান। প্রস্তাব অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে যুদ্ধ ও সব ধরনের শত্রুতা বন্ধ, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হলেও তা দ্রুতই অকার্যকর হয়ে যায়। নতুন প্রস্তাবটি ওই সমঝোতার কাছাকাছি হবে। তবে এটি আরও দ্রুত বাস্তবায়নের জন্য তৈরি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগেই সমঝোতায় পৌঁছানোর ওপর জোর দিয়েছেন আরাগচি। প্রস্তাবে, ইরানের জব্দ করা প্রায় ১২ বিলিয়ন ডলারের সম্পদ ছাড়, তেহরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মার্কিন নৌ-অবরোধ তুলে নেয়ার বিষয়টিও উল্লেখ রয়েছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments