HomeTopযশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে: প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্র ৫০ শয্যায় উন্নীত হবে: প্রতিমন্ত্রী অমিত

যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ২০ থেকে ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, আগামী ২০২৮ সালের জুনের মধ্যে এখানে ৯ তলা ভবন নির্মাণ করা হবে। এ জন্য একনেকে অপেক্ষমাণ প্রকল্পগুলো অনুমোদন করানোর উদ্যোগ নেওয়া হবে।

শুক্রবার যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

প্রতিমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি বর্তমানে ২০ শয্যার। সরকার এটিকে প্রথমে ৩০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে। পরবর্তী সময়ে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তর করা হবে।

তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, রোগীদের মানসম্মত, নিরাপদ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে। যথাসময়ে অফিসে উপস্থিত হওয়া এবং রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া নিশ্চিত করতে হবে। ভর্তি ও বহির্বিভাগের রোগীরা যেন কোনোভাবে সেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক দিলদার হোসেন।

এর আগে প্রতিমন্ত্রী যশোর নগর বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখা ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জীবাণুনাশক স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডকোলজিস্ট অ্যাপের উদ্বোধন করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments