HomeTopযশোরে এনজিও চাকরি মেলায় চাকরি প্রার্থীদের ঢল

যশোরে এনজিও চাকরি মেলায় চাকরি প্রার্থীদের ঢল

যশোর প্রতিনিধি :যশোরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) আয়োজিত দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। শনিবার সকালে যশোর পিটিআই চত্বরে এ মেলার উদ্বোধন করেন এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. হেলাল উদ্দীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআরএর নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী, পরিচালক আবদুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, আরআরএফের প্রধান নির্বাহী ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিনা আক্তার, আর্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলমসহ সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে এমআরএর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. হেলাল উদ্দীন বলেন, দেশে কর্মসংস্থান সৃষ্টিতে এনজিও ও মাইক্রোফাইন্যান্স (এমএফআই) খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে এ খাতে প্রায় আড়াই লাখ মানুষ সরাসরি কর্মরত।

তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সম্পৃক্ততা ও কর্মসংস্থান বাড়াতে এনজিও-এমএফআই খাত কার্যকর ভূমিকা রাখতে পারে। যশোরের এই চাকরি মেলার মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও বড় পরিসরে চাকরি মেলার আয়োজন করা হবে।

তিনি জানান, দেশে প্রায় এক হাজার এনজিও মাঠপর্যায়ে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের শূন্য পদে দ্রুত নিয়োগের লক্ষ্যেই এ আয়োজন। যশোরের মেলায় ৪০০ থেকে ৫০০ চাকরিপ্রার্থীর সরাসরি কর্মসংস্থানের আশা প্রকাশ করেন তিনি।

মেলায় যারা সুযোগ পাননি, তাদের ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজিত চাকরি মেলায় অংশ নেওয়ার সুযোগ থাকবে বলেও জানান তিনি।

আয়োজকরা জানান, চাকরি মেলায় ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী ৩৬টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) স্টল দিয়েছে। চাকরিপ্রার্থীরা নিজেদের পছন্দের প্রতিষ্ঠানে বিভিন্ন পদে চাকরির জন্য সিভি জমা দিচ্ছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যাচাই-বাছাই ও নিয়োগ প্রক্রিয়া শেষে প্রার্থীদের নিয়োগপত্র দেবে। মেলায় অনেক প্রার্থী সরাসরি নিয়োগপত্র পাওয়ার সুযোগ পাচ্ছেন। অন্যদের নিয়োগ প্রক্রিয়া পরবর্তীতে চূড়ান্ত করা হবে।

মেলায় পাঁচ শতাধিক কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে চাকরি মেলায় প্রায় ১০ হাজার চাকরিপ্রার্থীর সমাগম হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments