Homeযশোরযশোর সদর উপজেলা বিএনপির তাৎক্ষণিক পদক্ষেপ, বিতর্কিত সেই রড বাচ্চুকে শোকজ

যশোর সদর উপজেলা বিএনপির তাৎক্ষণিক পদক্ষেপ, বিতর্কিত সেই রড বাচ্চুকে শোকজ

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মিয়া ওরফে ‘রড বাচ্চু’কে শোকজ করেছে সদর উপজেলা বিএনপি। একই সঙ্গে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। যশোর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাচ্চু মিয়াকে এ শোকজ করা হয়েছে। এদিকে সদর উপজেলা বিএনপির এমন সাংগঠনিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ থাকায় দলের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পর থেকে বাচ্চু মিয়ার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, জমিজমা সংক্রান্ত বিরোধে মধ্যস্থতার নামে অর্থ আদায়, বোমাবাজি, মাদক প্রশ্রয়সহ বিভিন্ন অভিযোগ উঠতে থাকে। সম্প্রতি খোলাডাঙ্গা গ্রামের রুবির স্বামী সলেমান গাজীর মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে পাওয়া জমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ওই জমি দখলমুক্ত করে দেওয়ার কথা বলে রুবির কাছ থেকে ৪ লাখ টাকা নেন বাচ্চু মিয়া। তবে জমির সমাধান না করে বিষয়টি দীর্ঘদিন ঝুলিয়ে রাখেন বলে অভিযোগ করেন রুবি। পরবর্তীতে টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে গত ১৫ জুন রাতে রুবির বাড়িতে হামলার অভিযোগ ওঠে রড বাচ্চু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় রুবি আদালতে মামলা করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ বাচ্চু মিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। এছাড়াও ওই মামলার সাক্ষী হওয়া স্থানীয় এক যুবককে অপহরণ, মারধর ও নির্যাতনের অভিযোগও ওঠে রড বাচ্চু ও তার সহযোগীদের বিরুদ্ধে। এছাড়াও অভিযোগ রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে গিয়ে বিভিন্ন সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে । গত কোরবানির ঈদের দিনে এমন একটি ঘটনায় দুই শিশু গুরুতর আহত হন। এসব বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে সদর উপজেলা বিএনপির। সদর উপজেলা বিএনপির এমন সাংগঠনিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments