Homeসারাদেশ১৭ কোটি টাকার ‘প্লাটিনাম’ দেখিয়ে ৬৭ লাখ টাকা আত্মসাৎ, যুবক আটক

১৭ কোটি টাকার ‘প্লাটিনাম’ দেখিয়ে ৬৭ লাখ টাকা আত্মসাৎ, যুবক আটক

যশোরের ঝিকরগাছায় ১৭ কোটি টাকার কথিত প্লাটিনামের প্রলোভন দেখিয়ে ৬৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে শরিফুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

সাইবার ক্রাইম টিমের এসআই দেব্রবত ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে ঢাকার রমনা এলাকা থেকে তাকে আটক করা হয়। শরিফুল সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ঝিকরগাছার শিওরদাহ গ্রামের সিটি ব্যাংকের মোবাইল ব্যাংকিং এজেন্ট সোহরাব হোসেন পিন্টুর কর্মচারী মামুনের মাধ্যমে শরিফুলের সঙ্গে তার পরিচয় হয়। শরিফুল দাবি করেন, তার কাছে ১৭ কোটি টাকা মূল্যের প্লাটিনাম রয়েছে এবং সেটি বিক্রি করে বিপুল লাভ করা যাবে। কথিত ধাতব পদার্থটি সংগ্রহের জন্য ৭২ লাখ টাকা প্রয়োজন বলে জানানো হয়।
এই প্রলোভনে পড়ে সোহরাব হোসেন ও মামুন বিভিন্ন মাধ্যমে শরিফুলকে ৬৭ লাখ ৩০ হাজার টাকা দেন। গত ১৯ আগস্ট কথিত প্লাটিনাম নিতে সাতক্ষীরায় গেলে শরিফুল একটি প্লাস্টিকের বক্স দিয়ে তাকে বাড়িতে গিয়ে খুলতে বলেন। পরে বক্স খুলে ভেতরে ইটের টুকরা পাওয়া যায়। এতে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়।

পরে ভুক্তভোগী যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে অভিযোগ করেন। পুলিশ সুপারের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শরিফুলকে আটক করা হয়। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments