HomeTop1মাঝ আকাশে বিমানের ভেতর ল্যাপটপ বিস্ফোরণ, অতঃপর...

মাঝ আকাশে বিমানের ভেতর ল্যাপটপ বিস্ফোরণ, অতঃপর…

মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় যুক্তরাষ্ট্রের আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তবে পাইলট ও ক্রুদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং বিমানটি নিরাপদে গন্তব্যে অবতরণ করে।

শনিবার (২২ আগস্ট) আটলান্টা থেকে ডালাসগামী ফ্লাইটটিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এক্সপ্রেস।

পাইলটের বরাতে জানা যায়, বিমানটি আকাশে থাকা অবস্থায় হঠাৎ এক যাত্রীর ল্যাপটপে আগুন ধরে যায়। আগুনের ঘটনায় পাঁচজন যাত্রী আহত হন। তবে ফ্লাইটের ক্রু ও অ্যাটেন্ডেন্টরা দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে বিমানটি নিরাপদে ডালাস বিমানবন্দরে অবতরণ করে। সেখানে পৌঁছানোর পর আহতদের মধ্যে একজনকে হাসপাতালে পাঠানো হয়। অন্য চারজনের আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ফ্লাইটটিতে পাইলট, কো-পাইলট, ক্রু, অ্যাটেন্ডেন্ট ও যাত্রী মিলিয়ে মোট ১৩৩ জন আরোহী ছিলেন।

বিমানের ভেতরে আগুন লাগার মতো পরিস্থিতিতেও নিরাপদে ফ্লাইটটি গন্তব্যে পৌঁছে দেওয়ায় পাইলট, কো-পাইলট ও ক্রু সদস্যদের ধন্যবাদ জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

এদিকে, যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, লিথিয়াম ব্যাটারিযুক্ত ল্যাপটপ বিভিন্ন কারণে অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যেতে পারে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments