Homeসারাদেশসৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে: গোলাম রসুল

সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে: গোলাম রসুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুল বলেছেন, শুধু রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলে চলবে না; জামায়াতের কর্মীদের সমাজের মানুষের কল্যাণে নিবেদিত সমাজকর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় ও বিপদগ্রস্তদের সহযোগিতা করা এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখাই একজন আদর্শ কর্মীর দায়িত্ব।

রোববার (২৩ আগস্ট) বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বেগারিতলা বাজারসংলগ্ন টুনিয়াঘরা মহিলা আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম রসুল বলেন, জনগণের আস্থা অর্জন করতে হলে কর্মীদের মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং সাধ্য অনুযায়ী পাশে দাঁড়াতে হবে। একজন কর্মীর আচরণ, কথা ও কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনের আদর্শ ও নৈতিকতার প্রতিফলন ঘটাতে হবে। মানুষের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই রাজনৈতিক কর্মীদের গ্রহণযোগ্যতা তৈরি হয়।

তিনি বলেন, দেশ ও সমাজ পরিবর্তনে শুধু স্লোগান যথেষ্ট নয়; প্রয়োজন সৎ, যোগ্য, দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্ব। এজন্য কর্মীদের জ্ঞান, দক্ষতা, চরিত্র ও নৈতিকতার উন্নয়ন ঘটাতে হবে। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান এবং বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, দেশের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করে। এ প্রত্যাশা পূরণে রাজনৈতিক নেতাকর্মীদের মানুষের কাছাকাছি যেতে হবে এবং তাদের মৌলিক অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আরশাদুল আলম কর্মীদের নিজ নিজ এলাকায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে মানুষের আস্থা অর্জনের আহ্বান জানান। মণিরামপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফজলুল হক বলেন, সংগঠনের মূল শক্তি তৃণমূলের কর্মীরা। তাই তাদের প্রশিক্ষিত, দক্ষ ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।

সম্মেলনে ভোজগাতী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এইচএম শামীম হোসাইন বক্তব্য দেন।

ভোজগাতী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রহমত আলীর সভাপতিত্বে সম্মেলনে স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments