Homeযশোরযশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি খয়রাত হোসেন আটক

যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের সহসভাপতি খয়রাত হোসেন আটক

যশোর প্রতিনিধি: যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সহসভাপতি খয়রাত হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার পর শহরের খালধার রোড এলাকা থেকে সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।
পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়,আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে খয়রাত হোসেনের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার তাকে আদালতে সোপর্দ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments