HomeTop1সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

সাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে সব সমুদ্রবন্দরে দেওয়া হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত।

রোববার (২৩ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এর প্রভাবে সমুদ্র
বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৩ (তিন) নম্বর (পুন:) ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা
সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের
কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments