Homeআন্তর্জাতিক সংবাদইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুললেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

গাজা থেকে সব ফিলিস্তিনিকে উচ্ছেদ করাই ইসরায়েলের লক্ষ্য বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এ লক্ষ্য বাস্তবায়ন ঠেকাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অবিলম্বে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মিসরের আল-আলামেইন শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এসব কথা বলেন।

ফিদান অভিযোগ করেন, নেতানিয়াহু এমন নীতি গ্রহণ করছেন, যা ‘মানবিক মর্যাদাকে পদদলিত’ করছে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিগুলো মেনে নিতে নেতানিয়াহুর ওপর চাপ আরও বাড়ানো প্রয়োজন।

গাজা পরিস্থিতি নিয়ে তুরস্ক ও মিসরের ভূমিকার কথাও তুলে ধরেন ফিদান। তিনি জানান, গাজায় সহিংসতা বন্ধের লক্ষ্যে তুরস্ক ও মিসর ট্রাম্প-সমর্থিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিয়েছে।

ফিদানের দাবি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে গাজায় চলমান হত্যাযজ্ঞ ‘কিছুটা হলেও’ বন্ধ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, তুরস্ক ও মিসর একসঙ্গে কাজ করে এ ক্ষেত্রে সফল হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments