HomeTop2তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরে দোয়া মাহফিল ও প্রীতিভোজ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে যশোরে দোয়া মাহফিল ও প্রীতিভোজ

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের অন্যতম রূপকার তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বাদ আসর যশোরের দড়াটানা জামে মসজিদে মরহুমের পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে যশোর জেলা যুবদলের উদ্যোগে জামিয়া এজাজিয়া দারুল উলুম রেলস্টেশন মাদ্রাসায় দোয়া মাহফিল ও প্রীতিভোজের আয়োজন করা হয়।

দড়াটানা জামে মসজিদের দোয়া মাহফিলে মোনাজাতের আগে যশোরের বিশিষ্ট আলেমরা তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য দেন। তারা বলেন, তরিকুল ইসলাম তাঁর কর্মের মাধ্যমে এ জনপদের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ছিল। বিশেষ করে যশোরের আলেম সমাজের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি আলেম সমাজকে সম্মান করতেন এবং তাঁদের ডাকে আন্তরিকভাবে সাড়া দিতেন।

এ সময় বক্তব্য দেন জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা মুফতি আব্দুল মান্নান, জেলা ফতোয়া বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি আব্দুর রহমান এজাজী, দড়াটানা মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস ও বারান্দিপাড়া মাদ্রাসার শিক্ষক মুফতি শামসুর রহমান। দোয়া মাহফিল পরিচালনা করেন দড়াটানা জামে মসজিদের খতিব মুফতি আমানুল্লাহ কাসেমী।
এতে উপস্থিত ছিলেন তরিকুল ইসলামের কনিষ্ঠ পুত্র বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়াত, সরকারি এমএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক হারুন অর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, তরিকুল ইসলামের বড় ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিত।

এ ছাড়া যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নজরুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সম্পাদক নুর ইসলাম, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ-দৌলা মিথুন, বিশিষ্ট লেখক ও গবেষক বেনজিন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত রেলস্টেশন মাদ্রাসায় জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও প্রীতিভোজে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সিনিয়র সহসভাপতি আবু তালেব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিবুর রহমান সাগর, জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উভয় আয়োজনে মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও দলের প্রতি অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে যুবদলের আয়োজনে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মধ্যে প্রীতিভোজ পরিবেশন করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments