HomeTop1যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

যশোর সীমান্তে ২১ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ২১ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।

আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৭৮টি শাড়ি, ৩৮টি কম্বল, ৮টি চাদর, ১টি থ্রি-পিস, ৪ দশমিক ৫ কেজি জিরা, ২৭ প্যাকেট ফুচকা, ১৩ দশমিক ৫ কেজি কিসমিস, ২ কেজি কাজুবাদাম, ১ হাজার ১৩৯টি চকলেট, ২১টি খাদ্যসামগ্রী, ১ হাজার ৩৩৬টি কসমেটিকস সামগ্রী এবং ১২০টি মোবাইল ফোনের ডিসপ্লে। আটক করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৭৪ হাজার ৩৫০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments