HomeTop1যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই কক্ষেই এগিয়ে ডেমোক্রেটরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দুই কক্ষেই এগিয়ে ডেমোক্রেটরা

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। জনমত জরিপের সাথে মিল রেখে দ্বিকক্ষ বিশিষ্ট কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদে ক্ষমতাসীন রিপাবলিকানদের তুলনায় এগিয়ে আছে ডেমোক্রেটরা।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৫টা এবং বাংলাদেশ সময় বিকাল ৪টায় ভারমন্ট অঙ্গরাজ্যে সবার আগে ভোট শুরু হয়। স্থানভেদে বাংলাদেশ সময় বুধবার (৪ নভেম্বর) ভোট ৪টা থেকে সকাল ৭টার মধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। কংগ্রেসের নিম্নকক্ষ-প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং উচ্চকক্ষ-সিনেটের ১০০ আসনের ৩৫টিতে নির্বাচন হয়েছে।

দুই কক্ষেই আধিপত্য ছিলো ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির। বেসরকারি ফলাফলে দেখা গেছে ভোট গণনায় সিনেটে সাতটি আসনে এগিয়ে থাকা ডেমোক্রেটদের সার্বিক আসন সংখ্যা ৪৩-এ গিয়ে দাঁড়িয়েছে। আর ছয়টি আসনে এগিয়ে থেকে ৩২টি আসন নিয়ে ব্যালটের লড়াইয়ে আছে রিপাবলিকান পার্টি। আধিপত্য নিশ্চিতের জন্য ন্যূনতম ৫১টি আসনে নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ৫০টি আসনে জয় নিশ্চিত করে ১০৮টি আসনে এগিয়ে ডেমোক্রেটরা। আর ২৪টি আসন নিশ্চিত করা রিপাবলিকানরা এগিয়ে আছে ৭০টি আসনে। নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিতে যেকোনও দলকে ন্যূনতম ২১৮টি আসনে জয়ী হতে হবে। অঙ্গরাজ্যভেদে আলাদা নিয়ম আর পোস্টাল ব্যালট গণনার কারণে ওয়াশিংটন, আলাস্কা, ক্যালিফোর্নিয়া, নেভাদা আর মেইনের চূড়ান্ত ফলাফল প্রকাশে কয়েক সপ্তাহও লাগতে পারে। এবার ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনেও মতামত দিয়েছেন ভোটাররা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments