HomeTop3কলারোয়ায় পাটের গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ৬৫ লাখ টাকা

কলারোয়ায় পাটের গুদামে আগুন, ক্ষয়ক্ষতি ৬৫ লাখ টাকা

কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের খোরদো বাজারে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ পাট পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) গভীর রাতে গ্রামীণ ব্যাংক অফিসসংলগ্ন ওই গুদামে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে এগারোটার দিকে পাশের বাসার ভাড়াটিয়ারা আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পাটের গুদামে আগুন দেখতে পান। খবর পেয়ে গুদামের মালিক ও বিএনপি নেতা গোলাম ফারুক মধু দ্রুত ঘটনাস্থলে এসে গুদাম খুললে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

আগুনে গুদামে থাকা প্রায় ১৩ শ মণ পাট পুড়ে গেছে, যার বর্তমান বাজারদর প্রায় ৬৫ লাখ টাকা। খবর পেয়ে কলারোয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি।

গুদামের মালিক গোলাম ফারুক মধু দাবি করেন, আমার গুদামে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, তাই এটি নিশ্চিতভাবেই একটি পরিকল্পিত নাশকতা ও অগ্নিসংযোগ। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments