HomeTopনড়াইলে চোরাই ৪ ইজিবাইক উদ্ধার,গ্রেফতার -৩

নড়াইলে চোরাই ৪ ইজিবাইক উদ্ধার,গ্রেফতার -৩

নিজস্ব প্রতিবেদক
নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রাম গ্রামে রাতভর অভিযান চালিয়ে চারটি ইজিবাইক, একটি পালসার মোটরসাইকেল ও ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। (৩০ অক্টোবর) শুক্রবার মধ্যে রাত একটার পর সদর থানা-পুলিশ এ অভিযান চালায়। অভিযানে, মিরাজুল ইসলাম, রিফায়েত মোল্যা ও সবুজ মোল্যাকে গ্রেফতার করেন পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার।

পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে বাঁশগ্রাম গ্রামের তোকাম মোল্যার ছেলে মিরাজুল ইসলামের (৩০) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরে মিরাজুলের দেওয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের লিকুল মোল্যার ছেলে রিফায়েত মোল্যার (১৬) বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে আরও দুটি ইজিবাইক উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী নওশের মোল্যার ছেলে সবুজ মোল্যার (৩৩) বাড়িতে অভিযান চালিয়ে আরও একটি ইজিবাইক উদ্ধার করা হয়। এ সময় ইজিবাইকের বিভিন্ন যন্ত্রাংশও উদ্ধার করে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরোয়ার বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বাঁশগ্রাম ইউনিয়নের বাঁশগ্রামে অভিযান পরিচালনা করে চারটি চোরাই ইজিবাইক ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments