HomeTopনড়াইল নড়াগাতিতে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নড়াইল নড়াগাতিতে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতিতে ২৫০ গ্রাম গাঁজাসহ এনামুল শেখ (২৬) ও মো. রাফিন রহমান ওরফে জুই (২৭) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ২৭ অক্টোবর নড়াগাতি থানার ৯ নম্বর বাঐসোনা ইউনিয়নের শরীফপুর এলাকায় বাদল রায়ের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এনামুল শেখ নড়াগাতি থানার কলাবাড়িয়া চরকান্দিপাড়া গ্রামের মৃত বাবু শেখের ছেলে। অপর ব্যক্তি রাফিন রহমান একই থানার বাঐসোনা গ্রামের মিরান মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলীর তত্ত্বাবধানে এসআই এফ. এম. তারেক ও এএসআই মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় তাঁদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় নড়াগাতি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়তে জেলা পুলিশ কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments