HomeTopযশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক উধাও

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক উধাও

যশোরের অভয়নগর উপজেলায় ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক মো. ইমরান পলাতক রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বিদ্যালয়ে ক্লাস চলাকালে ওই ছাত্রীকে বাথরুমে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরদিন ২৭ অক্টোবর স্কুলে যাওয়ার প্রস্তুতির সময় শিশুটি শরীরের স্পর্শকাতর স্থানে ব্যথার কথা জানালে তার মা বিষয়টি জানতে পারেন। পরে শিশুটির পরিবার স্থানীয় প্রশাসনকে ঘটনাটি জানায়।

ঘটনার খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

তবে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments