HomeTop1নওয়াপাড়ায় এনআইডি সংশোধনের নামে বাণিজ্য প্রশ্নের মুখে পৌরসভার পরিদর্শক রাসেল ইকবাল

নওয়াপাড়ায় এনআইডি সংশোধনের নামে বাণিজ্য প্রশ্নের মুখে পৌরসভার পরিদর্শক রাসেল ইকবাল

অভয়নগর (যশোর) প্রতিনিধি: জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনসহ গুরুত্বপূর্ণ সরকারি নথির ভুল সংশোধন করে দেওয়ার নামে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার বাজার পরিদর্শক রাসেল ইকবালের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, সরকারি নথি সংশোধনের সুযোগ কাজে লাগিয়ে তিনি একটি চক্রের মাধ্যমে অনৈতিক আর্থিক লেনদেনে জড়িত।

‎খোঁজ নিয়ে কয়েকজনের কাছ থেকে অর্থ লেনদেনসংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীদের ভাষ্য, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও অন্যান্য সরকারি নথির ভুল সংশোধন করে দেওয়ার কথা বলে অর্থ নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে। অভিযোগে নওয়াপাড়া পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা স্বাধন মুখার্জিসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তার নাম এসেছে ।

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি অভিযোগ করে বলেন, এনআইডি সংশোধন করতে অনেককে টাকা দিয়েছিলাম, কিন্তু কাজ হয়নি। এমনকি টাকাও ফেরত পাইনি। পরে নওয়াপাড়া পৌরসভার রাসেল ইকবালের মাধ্যমে আমার এনআইডি কার্ডের ভুল সংশোধন হয়েছে। এ জন্য তাকে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে।
‎ওই ব্যক্তির দাবি, রাসেল ইকবালের বিভিন্ন মহলে যোগাযোগ রয়েছে। অভিযোগকারীর নিরাপত্তার কথা চিন্তা করে তার পরিচয়, অর্থ লেনদেনের পরিমাণ এবং সংশোধিত এনআইডির তথ্য গোপন রাখা হচ্ছে।

‎অভিযোগ অস্বীকার করে রাসেল ইকবাল বলেন, আমি কারও এনআইডি কার্ডের ভুল সংশোধন করে দেইনি। কেউ যদি বলে থাকে, তাহলে সেটা ভুল কথা। আর টাকা নেওয়ার তো প্রশ্নই আসে না।

‎এ বিষয়ে নওয়াপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা নির্বাচন অফিসের কাজ, আমাদের দপ্তরের নয়। রাসেল এটা করেছেন কি না, আমার জানা নেই। এ বিষয়ে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা জানলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments