HomeTopডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত

ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল মা-ছেলের, স্বামী আহত

যশোরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক পিতাও আহত হন।

গত রবিবার (২৫ অক্টোবর) রাত আটটার দিকে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ হানুয়ার বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-হানুয়ার গ্রামের ওমর ফারুকের স্ত্রী মৌসুমী খাতুন (৩২) ও তার চার বছর বয়সী ছেলে আব্দুর রহমান।

মণিরামপুর থানা পুলিশের ওসি মো. আবু সাঈদ বলেন, মৌসুমী ও তার ছেলে স্বামী ওমর ফারুকের মোটরসাইকেলে করে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হানুয়ার বটতলায় পৌঁছালে পেছন থেকে মাছবাহী একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৌসুমী ও তার ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত পিতা ওমর ফারুক হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, ওমর ফারুক ও তার স্ত্রী মৌসুমী শিশু সন্তান আব্দুর রহমানকে যশোর শহরে ডাক্তার দেখাতে নিয়ে যান৷ ডাক্তার দেখিয়ে রাতে তারা তিনজন একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে দুর্ঘটনার শিকার হন তারা। মা ও ছেলের অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments