HomeTopযশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার

চৌগাছা (যশোর): যশোরের চৌগাছায় সাত বছরের এক শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎ বাবা শহিদুল ইসলাম (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরে শিশুটির মা শহিদুল ইসলামকে বিয়ে করেন। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করছিল।

এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটির মা বাড়ির বাইরে শৌচাগারে গেলে সেই সুযোগে শহিদুল ইসলাম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত ঘরে ফিরে আসেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে পরিবারে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে শিশুটির মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান।

অভিযোগে আরও বলা হয়েছে, পরে শহিদুল ইসলাম স্থানীয় লোকজনকে নিয়ে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে মীমাংসা না হওয়ায় শিশুটির মা আইনের আশ্রয় নেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার একমাত্র আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে যশোর আদালতে পাঠানো হবে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments