HomeTop1যশোরে পূর্বশত্রুতার জেরে যুবককে মারধর করে আহত

যশোরে পূর্বশত্রুতার জেরে যুবককে মারধর করে আহত

যশোর শহরের জেস্ট টাওয়ারের সামনে পূর্বশত্রুতার জেরে আদিত্য ঘোষ (২০) নামে এক যুবককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আদিত্য ঘোষ যশোর শহরের বেজপাড়া বালির মাঠ এলাকার মিহির ঘোষের ছেলে। আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, পূর্বশত্রুতার জেরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে কিল-ঘুষি মেরে আহত করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments