HomeTop1নড়াইলে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা, এলাকায় গুঞ্জন 

নড়াইলে গৃহবধূর রহস্যজনক আত্মহত্যা, এলাকায় গুঞ্জন 

নিজস্ব প্রতিবেদক : নড়াইল সদর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে জান্নাতি বেগম (২০) নামে এক গৃহবধূ রহস্যজনক আত্মহত্যা করেছে।

 

বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের সাধুখালী গ্রামে এ আত্মহত্যার ঘটনা

ঘটে।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জান্নাতি বেগম উপজেলার আউড়িয়া ইউনিয়নের সাধুখালী গ্রামের আব্দুল্লাহ শেখের স্ত্রী। জান্নাতি বেগমের আত্মহত্যা নিয়ে এলাকায় নানা কথার গুঞ্জন উঠেছে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে জান্নাতি বেগম পরিবারের অন্যান্য সদস্যদের সাথে

খাবার খেয়ে নিজ রুমে ঘুমাতে যান। তার স্বামী ঢাকা একটি প্রতিষ্ঠানে

চাকরি করেন।

 

 

সকালে জান্নাতি ঘুম থেকে উঠতে দেরি হলে শ্বশুরবাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙে দেখতে পায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে জান্নাতি ঝুলন্ত অবস্থায় রয়েছে। দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাসেল সরোয়ার বলেন, গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আত্মহত্যার ঘটনায় তদন্ত চলমান রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments