HomeTop1যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৬ কৃতী ছাত্রীকে সংবর্ধনা

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৬ কৃতী ছাত্রীকে সংবর্ধনা

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও সাফল্য অর্জনে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। তবে জীবনে সফল হতে হলে মেধার পাশাপাশি ছাত্রীদের মধ্যে নৈতিকতা ও দেশপ্রেম থাকতে হবে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম। এ সময় বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুন।

আলোচনা শেষে বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী মোট ২৪৬ ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১২৫ জন, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৪৭ জন এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৩৬ জন ছাত্রী রয়েছে।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments