সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব সার্বজনীন দুর্গাপূজার বাকি আর কয়েকদিন। মন্ডপে মন্ডপে চলছে আয়োজক ও শিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততা। সর্বত্র উৎসবের আমেজ।
পূজায় সম্প্রীতির বন্ধনকে আরও অটুট করার লক্ষ্যে নড়াইল পৌরসভার ৬ নং (কুড়িগ্রাম ভাদুলিডাঙ্গা) ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুন্সি বায়োজিদ বিল্লাহ নিজ উদ্যোগে আসন্ন দুর্গাপূজার সার্বিক খোঁজ খবর নিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় কাউন্সিলর পদপ্রার্থী মুন্সি বাইজিত বিল্লাহ ১০ই অক্টোবর মহালয়ার পূর্ণ তিথিতে শনিবার সন্ধায় কুড়িগ্রাম এলাকার নিশিনাথ তলা দূর্গা মন্দির , বাঁধাঘাট সার্বজনীন দূর্গা মন্দির, কালি বাড়ি দূর্গা মন্দির, সূর্যসেন সংঘ দূর্গা মন্দির, শীতলতলা দূর্গা মন্দির(কুড়িগ্রাম),শীতলাতলা মন্দির (ভাদুলিডাঙ্গা), ও বিধানের বাড়ি দূর্গা মন্দির পরিদর্শন করে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি মন্দিরের ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে দূর্গা পূজার বিষয়ে খোঁজ খবর নেন এবং ৭টি মন্দিরে তার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
একান্ত আলাপকালে ৬নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মুন্সি বায়োজিত বিল্লাহ বলেন, দুর্গাপূজা হল অসাম্প্রদায়িক উৎসব। নড়াইল হলো সম্প্রীতির উর্বর ভূমি। হিন্দু-মুসলিম মিলেমিশে এ উৎসব পালন করে থাকে। আশা করছি এ বছরও নড়াইলে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালিত হবে।

