HomeTop1যশোর সীমান্তে বিজিবির অভিযানে শাড়ি-কম্বল ও কসমেটিকসসহ চোরাচালানপণ্য আটক

যশোর সীমান্তে বিজিবির অভিযানে শাড়ি-কম্বল ও কসমেটিকসসহ চোরাচালানপণ্য আটক

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কম্বল ও কসমেটিকস সামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৫ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে। বিজিবি জানায়, আটক করা চোরাচালানপণ্যের মধ্যে রয়েছে ৩৮টি শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল ও সাতটি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।

৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানপণ্যসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানপণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments