
নিজস্ব প্রতিবেদক
লোহাগড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ালেন এস এম অহিদুজ্জামান সোহাগ।
এস. এম. অহিদুজ্জামান সোহাগ লোহাগড়া উপজেলার ৭ নং লোহাগড়া ইউনিয়নের চরকালনা গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে। তিনি অত্র ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শনিবার এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। এছাড়া পারিবারিক সমস্যার কারণে স্বেচ্ছায়, সজ্ঞানে এবং কারো প্ররোচনা ছাড়াই লোহাগড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদকের পদসহ দলের সকল প্রকার কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।
একই সঙ্গে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি যে, আজ থেকে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবো না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবো না। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। শারীরিক অসুস্থতা, পারিবারিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার পদত্যাগের ঘোষণা প্রদান করছি। সকলের আমার জন্য দোয়া করবেন।

