HomeTopপুলিশের পদোন্নতি পরীক্ষা ঘিরে যশোরে ইনভিজিলেটরদের বিশেষ নির্দেশনা

পুলিশের পদোন্নতি পরীক্ষা ঘিরে যশোরে ইনভিজিলেটরদের বিশেষ নির্দেশনা

যশোরে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরদের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

শুক্রবার কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির জন্য বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরীক্ষার কেন্দ্রের তদারকি, নিরাপত্তা এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে ইনভিজিলেটরদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিংয়ে বহুনির্বাচনী পরীক্ষা সাব-কমিটির সদস্য ও ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) এস এম সিরাজুল হুদা পিপিএম (বার) পরীক্ষার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন। একই সঙ্গে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা।

এ সময় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (ডেভেলপমেন্ট রেভিনিউ-২) তানভীর আহমদ, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নুর-ই-আলম সিদ্দিকী, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (আর্মস অ্যান্ড অ্যামুনিশন) শামীমা নাছরীন খানমসহ যশোর কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটররা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments