HomeTop1যশোরে ইয়াবাসহ দুইজন আটক

যশোরে ইয়াবাসহ দুইজন আটক

যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে অমিতের দোকান (সিকদার স্টোর) সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. ফারুক হোসেন ওরফে বাপ্পি (২৯) এবং পুরাতন কসবার আমবাগান এলাকার আমির আলীর ছেলে হাসান হাবিব ওরফে আকাশ (২৬)।

ডিবি পুলিশ জানায়, অভিযানে ফারুক হোসেনের কাছ থেকে ১০০ পিস এবং হাসান হাবিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments