নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন নড়াইল জেলা সাখার আয়োজনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় শেখ রিজেন্সি কমনিটি সেন্টারে সভাপতি বিদ্যুৎ সান্ন্যাল ও সাধারণ সম্পাদক সাজ্জাদ এর আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা: মো: মোসাদ্দেক হোসেন ডাম্বেল, সভাপতি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বিপিএইচসিডিএ ঢাকা। এছাড়া সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মো: আব্দুর রসিদ সিভিল সার্জন নড়াইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোকাদ্দেস আলী মজুমদার যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (বিপিএইচসিডিএ) ঢাকা। ডা: মোস্তফা কামাল বিভাগীয় সমন্বয়ক খুলনা ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (বিপিএইচসিডিএ) ঢাকা।
শামসুর রহমান কোয়েল সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (বিপিএইচসিডিএ) ঢাকা। মো: কামরুজ্জামান রাসেল সদস্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (বিপিএইচসিডিএ) ঢাকা।সহ কেন্দ্রীয় নেত্রীবৃন্দ ও নড়াইল জেলা বিভিন্ন প্রাইভেট হসপিটাল ডায়াগনস্টিক এসোসিয়েশনের কতৃপক্ষ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

