HomeTopমিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে শহীদ আলীর সংবাদ সম্মেলন

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে শহীদ আলীর সংবাদ সম্মেলন

শার্শা (যশোর) প্রতিনিধি:নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যশোরের শার্শা উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সাধারণ সম্পাদক মো. শহীদ আলী।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে শহীদ আলী বলেন, তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদে যেসব অভিযোগ তুলে ধরা হয়েছে, সেগুলোর কোনো সত্যতা নেই। প্রকৃত ঘটনা যাচাই না করে কিংবা তার বক্তব্য না নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি ক্ষোভ ও প্রতিবাদ জানান।

তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল দীর্ঘদিন ধরে আমার সুনাম নষ্ট করার জন্য নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকাশিত তথ্যের সত্যতা যাচাই করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাই।’

শহীদ আলী আরও বলেন, কোনো বিষয়ে অভিযোগ থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করে প্রকৃত সত্য বের করবে। কিন্তু যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রকাশ করা হলে তার সামাজিক ও ব্যক্তিগত জীবনে বিরূপ প্রভাব পড়ে।

তিনি মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাংবাদিক ও সংবাদমাধ্যমকে তথ্যের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর নেতৃবৃন্দসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত জুলাই মাসেও শহীদ আলী সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছিলেন

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments