HomeTop‎অভয়নগর প্রেস ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎অভয়নগর প্রেস ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎নওয়াপাড়া প্রতিনিধি:‎যশোরের অভয়নগর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রিপানুর ইসলাম রিপনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ হোসেনের সঞ্চালনায় সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

‎সভায় বক্তব্য রাখেন অভয়নগর থানা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, যশোর জেলা বিএনপির সদস্য মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহমুদ হাসান মোঘল লিপু, নওয়াপাড়া পৌর বিএনপির সহ-সভাপতি মো. জাকির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার অফিস সম্পাদক শরিফ বেলাল হোসেন, পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন মোড়ল, বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আশিকুল ইসলাম, পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংস্কৃতিক সম্পাদক অসীম দাস, জাতীয় পার্টির অভয়নগর উপজেলা আহ্বায়ক মো. জহির উদ্দিন এবং নওয়াপাড়া পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মোসাদ্দেক হোসেন নান্টু।

‎মতবিনিময় সভায় অভয়নগরের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, গণমাধ্যমের দায়িত্ব, সাংবাদিকদের পেশাগত ভূমিকা, স্থানীয় উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

‎অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে অভয়নগর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
‎মধ্যাহ্নভোজ শেষে অভয়নগর প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ রিপানুর ইসলাম রিপনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments