Homeযশোরশার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার

শার্শায় গোয়ালঘর থেকে ককটেলসদৃশ ৩টি বস্তু উদ্ধার

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় একটি গোয়ালঘর থেকে ককটেলসদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের মো. ইউনুস আলীর বাড়ির সংলগ্ন আধাপাকা গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির লোকজন গোয়ালঘর থেকে গরু বের করার সময় একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ দেখতে পান। ব্যাগের ভেতরে লাল কসটেপ দিয়ে মোড়ানো তিনটি ককটেলসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা স্থানীয়দের সহায়তায় গোড়পাড়া পুলিশ ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ব্যাগে থাকা তিনটি ককটেলসদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন গোয়ালঘরে গরু রেখে ঘুমিয়ে পড়েন। সকালে গরু বের করতে গিয়ে তারা এসব ককটেলসদৃশ বস্তু দেখতে পান। তবে কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments