Homeআন্তর্জাতিক সংবাদইরান সমঝোতায় পৌঁছাতে মরিয়া, যুদ্ধ থামবে শিগগিরই: ট্রাম্প

ইরান সমঝোতায় পৌঁছাতে মরিয়া, যুদ্ধ থামবে শিগগিরই: ট্রাম্প

ইরান যুদ্ধ শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে বলে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলাইনায় সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি। রয়টার্স জানিয়েছে এ খবর।

তেহরান একটি সমঝোতায় পৌঁছাতে মরিয়া বলেও দাবি করেছেন ট্রাম্প। ইরানের কাছ থেকে মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ হয়েছে।

এদিকে, ইরানের সাথে যুদ্ধের ফলে গোলাবারুদের ঘাটতি এবং পুনরায় সরবরাহের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শক। তার এই মন্তব্য ট্রাম্পের দাবির সম্পূর্ণ বিপরীত। মার্কিন সামরিক সরবরাহে কোনো ঘাটতি নেই বলে বারবার দাবি করে আসছেন ট্রাম্প।

এরআগে, মঙ্গলবার আবারও ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের পক্ষে ভোট দেয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। ট্রাম্পের সই প্রয়োজন হওয়ায় আগের দুইবারের মত এবারও এই প্রস্তাবের আইনে পরিণত হওয়ার সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে। তবে প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে কিছু পদক্ষেপ নিতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments