HomeTop1সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নন-ক্যাডার সহকারী শিক্ষকদের সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত ৩৪তম, ৩৫তম ও ৩৬তম বিসিএস (নন-ক্যাডার) থেকে যোগদানকারী সহকারী শিক্ষকদের সহকারী শিক্ষক থেকে সিনিয়র শিক্ষক পদে পদোন্নতি দেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য পাঠাতে হবে।

এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের তথ্য ও কাগজপত্র আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে বাহক মারফত হার্ডকপি দুই সেট করে মাউশিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পদোন্নতির জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকদের বিগত পাঁচ বছরের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের দেওয়া বিভাগীয় বা ফৌজদারি মামলা এবং অডিট আপত্তি নেই—এমন প্রত্যয়নপত্রও দিতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষকের চাকরি সন্তোষজনক—এ মর্মে প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্রও পাঠাতে বলা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments