যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩১টি শাড়ি, ৫০০ গ্রাম জিরা ও ১ কেজি ফুচকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা এসব চোরাচালানি মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আন্তর্জাতিক চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে ৪৯ বিজিবি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে শাড়ি, জিরা ও ফুচকাসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করা হয়।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

