HomeTop1যশোরে সাইবার সেলের অভিযানে উদ্ধার মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে...

যশোরে সাইবার সেলের অভিযানে উদ্ধার মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসির (LIC) প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে উদ্ধার করা মোবাইল ফোন, বিভিন্ন অনলাইন অ্যাকাউন্ট এবং নগদ অর্থ প্রকৃত ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত এসব মালামাল ও অর্থ প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোরের বিভিন্ন প্রযুক্তিনির্ভর তদন্ত ও অভিযানের মাধ্যমে ৬০টি মোবাইল ফোন উদ্ধার, ১২টি ইমো আইডি রিকভারি, ২৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার এবং বিকাশের মাধ্যমে প্রতারণা বা আত্মসাৎ হওয়া ১ লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশনায় যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিক ও ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ জানায়, সাইবার অপরাধের শিকার হয়ে কেউ মোবাইল ফোন, অনলাইন অ্যাকাউন্ট বা অর্থ হারালে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংরক্ষণ করা জরুরি। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপরাধীদের শনাক্ত ও ভুক্তভোগীদের ক্ষতিগ্রস্ত সম্পদ উদ্ধারে জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ হাতে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments